ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে পূর্ব শক্রুতার জের ধরে রুবেল নামের এক খামারির মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে খামারের প্রায় ২৫ হাজার মাছ মারা গেছে এবং ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা ।

বুধবার গভীর রাতে জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি মাছের খামারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মাছের খামারের মালিক মো.রুবেল জানান, তার সাথে পূর্বশত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে।বিষের প্রতিক্রিয়ায় খামারে তেলাপিয়া, সিলভারকাপ, রুই, কাতালসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে মারা গেছে প্রায় ২৫ হাজার মাছ এবং ক্ষতি হয়েছে ৩ লাক্ষাধিক টাকা। এ ঘটনায় শশীভূষণ থানায় মামলার প্রস্তুতি চলছে ।

শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাছের খামারের মালিক ফোনে বিষয়টি আমাকে জানিয়েছে।এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

শাহীন/জেড