কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ছেলের হাতে বাবা আব্দুর রাজ্জাক (৬৫) খুন হয়েছেন।
নিহত আব্দুর রাজ্জাক আদমপুর ইউনিয়নের দরগাহাটি গ্রামের বাসিন্দা।
শনিবার বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, কয়েক বছর ধরে জমিজমা নিয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে মোতালেবের বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে আব্দুর রাজ্জাক ও মোতালেবের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এর জের ধরে বিকেলে মোতালেব একটি দা দিয়ে আব্দুর রাজ্জাকের ঘাড়ে কোপ দেয়। এ সময় স্থানীয় লোকজন মোতালেবকে আটক করে পুলিশ দেয় এবং আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রাজ্জাককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। পরে শনিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া বেগম মোতালেবকে বাদী করে মামলা দায়ের করেছে।
এআই/





