কক্সবাজারের টেকনাফে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খূরের মুখ বিওপির নেতৃত্বে জওয়ানরা সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সংলগ্ন সি বিচ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
কিন্তু পাচারকারীদল বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসমূহ ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
এমএনজে





