রাজধানীর কাজীপাড়া এলাকায় পেট্রোল বোমায় একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন; তানজিমুল (২২), শামসুন্নাহার (৫০) ও অমিতা (১৭)।
রোববার রাত ৮ টার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় একটি সিএনজি চালিত অটোরিকশার একই পরিবারের তিনজন দগ্ধ হয়।
এসএইচ





