বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (০৫ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি কোন কোন দফতরে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বলে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে এবং সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়।

এমই