বাসের ধাক্কায় রওশন আরা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরে বাংলা নগর থানার এসআই মিজানুর রহমান জানান, ওই নারী পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে রিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় সেফটি পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ভ-১১-৩৫৪৪) দ্রুত গতিতে এসে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রওশন আরা পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রিকশাচালকও গুরুতর আহত হন।

তিনি আরো জানান, ওই বাস এবং তার চালক ইমন শেখকে (৩১) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএ