ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে দু’জন মারা গেছেন। নিহতদের নাম সোবেল মিয়া (১৫) ও নিপা আক্তার (৯) বলে জানা যায়।
শুক্রবার বিকাল বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘনশ্যামপুর গ্রামের মো. জারু মিয়ার ছেলে সোবেল জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
একই সময়ে মহেশপুর গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে নিপা আক্তার বজ্রপাতে মারা যান। পরিবারের লোকজন বাড়িতে লাশ নিয়ে গেছে।
এসএইচ/এমকে





