নাশকতা মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাঁন মিয়া (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়। চাঁন মিয়া উপজেলার পলাশবাড়ী সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁন মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নাশকতার মামলা রয়েছে। ওই সব মামলায় শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেএইচ