রাজধানীতে লেগুনার ধাক্কায় জায়নাল (৪২) নামে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

গুলিস্তান নাট্যমঞ্চের গেটের সামনে মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমিনুল ইসলামজানান, পরিচ্ছন্নকর্মী জয়নাল প্রতিদিনের মতো ওই এলাকায় কাজ করছিলেন। এ সময় একটি লেগুনা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় এএসআই মমিনুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার পরণেসিটি করপোরেশনের পোশাক ছিল।

কেএইচ