মাওয়ার পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় মৃত যাত্রীদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা মুন্সীগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাওয়া রেস্ট হাউজে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনায় মৃত যাত্রীদের আত্মার মাগফেরাত কামনা করে মুন্সীগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন উপজেলার মসজিদে মসজিদে শুক্রবার বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।
পিনাক-৬ লঞ্চটি সোমবার বেলা সোয়া ১১টায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাটের লৌহজং চ্যানেলে পদ্মায় ডুবে যায়। এরপর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩৬টি লাশ উদ্ধার করা হয়।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





