রাজধানীর উত্তরখানের বালুর মাঠ এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
একই ঘটনায় নিহত কিশোরের দুই ভাই শামীম (২৭) ও রিজন (১৮) আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, উত্তরখানের বালুর মাঠ এলাকায় সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই স্বপনসহ বেশ কয়েকজন মিলে পারিবারিক বিষয় নিয়ে তিন ভাইকে ছুরিকাঘাত করেন।
আহত অবস্থায় শামীম, রিজন ও রিয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিয়াদ মারা যায়। এই ঘটনায় অভিযুক্ত স্বপনও আহত হয়েছেন।
এএস





