চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে একটি শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ হাসান (২৬) এবং মোহাম্মদ ইলিয়াছ (৩০)।
জানা গেছে, র্যাব-৭ চান্দগাঁও সিপিসি-৩ এর সদস্যরা বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করেন।
এমএম





