কক্সবাজারের মহেশখালী থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে আটক করে পুলিশ। মহেশখালী পুলিশ পরিদর্শক ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বাদশা মিয়া কক্সবাজারের মহেশখালী উপজেলার ওয়ানক ইউনিয়নের কালাজিপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বাদশা মিয়া এই ১৬ জনের মধ্যে একজন। মানবতাবিরোধী অপরাধ মামলায় এ নিয়ে ১৬ আসামির মধ্যে গত দুই দিনে চারজনকে গ্রেফতার করা হলো।
বাদশা মিয়া ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মহেশখালীর শীর্ষ যুদ্ধাপরাধী মৌলভী জাকারিয়া ও কারান্তরীণ প্রাক্তন সংসদ রশিদ মিয়ার অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, লুটপাট, হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এএইচ





