মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দেউলবাড়ী এলাকা থেকে মানুষের হাতের কাটা কব্জি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কব্জিটি উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গীবাড়ি উপজেলার দেউলবাড়ী গ্রামে মানুষের এক হাতের কাটা কব্জি পড়ে থাকতে দেখে এলাকাবাসী টঙ্গীবাড়ি থানা-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে এসআই ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে কাটা কব্জিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে হাতের কাটা কব্জি পুরুষ না মেয়ে মানুষের তা সনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, কাউকে হত্যার পর দেহ টুকরো করা হয়েছে। তারই একটি অংশ এখানে পাওয়া গেছে। অন্য অংশগুলো হয়ত অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে।

এমকে