গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড় সোহাগী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বড় সোহাগী ফুটবল টুর্নামেন্টের সৌজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় মোট ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
শনিবার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, বড় সোহাগী ফুট বল একাদশ বনাম ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় একাদশ মধ্যকার খেলায় বড় সোহাগী ফুটবল একাদশ ২-১ গোলে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় একাদশকে পরাজয় করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ইউনিয়নের কৃতি সন্তার্ন তরুন সমাজ সেবক সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী মোঃ ফরহাত মোল্লা মিলন, টুর্নামেন্টের সভাপতি জাফরুল ইসলাম, সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম আলম, মামুনুর রশিদ, মামুন হাসান, রনি, ইদ্রিস প্রমুখ।
এমএ





