সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের উপকূলবর্তী ৯নং সোরা এলাকায় বনদস্যু সন্দেহে দু'জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেরার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওবায়দুল্লাহ (৩৯) ও একই গ্রামের ইউনুস সরদারের ছেলে হযরত আলী (৪২)।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, ওবায়দুল্লাহ ও হযরত আলী কুখ্যাত ‘বনদস্যু’ আমীর আলীর সহযোগী। সোমবার রাতে তারা সোরা এলাকায় আসলে স্থানীয় জেলে-বাওয়ালিরা তাদের চিনতে পেরে সংঘবদ্ধ হয়ে গণপিটুনি দেয়। এতে তারা দু'জনই ঘটনাস্থলে মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য উপ-পরিদর্শক (এসআই) আসাদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এএইচ