পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন।
সকাল সাড়ে নয়টায় গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে আর্মি ষ্টেডিয়ামে গিয়ে শষ হয়।
র্যালিতে গুইমারা ও মানিকছড়ি উপজেলার কয়েক হাজার পাহাড়ী-বাঙ্গালী অংশগ্রহন নেন।
এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসি,জি।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পার্বত্য শান্তি চুক্তির উপর বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, শান্তি চুক্তির ফলে পাহাড়ে রক্তক্ষয়ী সংর্ঘষের অবসান ঘটিয়ে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। বর্তমান সরকার ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা শান্তির এ প্রক্রিয়া অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে একটি মহল অপ্রপচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সব সময় সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ তাকতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার মো: কর্ণেল আবুদল হাই পিএসসি,জি , অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি, মাটিরাঙা জোন কমান্ডার, মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার,পিএসসি,জি, লক্ষীছড়ি জোন কমান্ডার মো: মিজানুর রহমান মিজান,পিএসসি, জি, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা,গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্রেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া প্রমুখ।
আবু বকর ছিদ্দিক/এসএম





