লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার বালাইশপুর এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী ‘জিহাদ বাহিনী’র প্রধান দীন মোহাম্মদ জিহাদ গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি জুনায়েত কাউছার।
এসময় পুলিশের তিন কনস্টেবল- মিরন কান্তি চাকমা, নূর ও বক্সসত্যরঞ্জন চাকমা আহত হন বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
এএসপি জুনায়েত বলেন, জিহাদকে শুক্রবার রাতে উত্তর জয়পুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে রাতে পুলিশ বালাইশপুরে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় জিহাদের পায়ে গুলি লাগে।
জিহাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কেএইচ





