ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষিকা রুকাইয়া বেগমকে বিদ্যালয় থেকে অপসারণের দাবীতে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২ টার দিকে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুকাইয়া বেগম চাকুরিতে যোগদান করার পর থেকে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য (বিশেষ করে পরকীয়া) সমালোচিত হয়ে উঠেন বিদ্যালয়ে।
দুই সন্তান রেখে শিক্ষকের সাথে পরকীয়া লিপ্ত, স্বামী তালাক ও একই বিদ্যালয়ের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর অভিভাবক তিন সন্তানের জনক শাহজাহান কবিরাজের সাথে পরকীয়া করে বিয়ে করায় উপজেলায় বিভিন্ন জায়গায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠে।
এরপর থেকে বিতর্কিত এ শিক্ষিকার অপসারণ দাবী করে আন্দোলন করে আসছে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকরা।
উক্ত মানববন্ধনে শিক্ষিকা রুকাইয়া বেগমকে বিদ্যালয় থেকে অপসারণ না করলে বিদ্যালয়ের ক্লাস বর্জন করার ঘোষণা দেয় সকল শিক্ষার্থীরা।
কেএইচ





