এবারের ঈদুল আজহা কাটল প্রবল বর্ষণের মধ্য দিয়ে। বিশেষ করে রাজধানীতে প্রবল বর্ষণের ফলে ঈদের নামাজ এবং কোরবানি জমজমাটভাবে হতে পারেনি। এমনকি শোলাকিয়ার ঈদের জামাত সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম মুসল্লির উপস্থিতি দেখা গেছে। তবে বর্ষণের সমাপ্তি এখানেই শেষ নয়।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সূর্যোদয় (ঢাকায়) ৫ টা ৪৫ মিনিটে, সূর্যোস্ত সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল রাঙ্গামাটিতে ৩৪ ডিগ্রী সেলসিয়াস, সর্ভনিম্ন তাপমাত্র ছিল ফেনীতে ২৩ দশমিক ৮ ডিগ্রী সেলিসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্র ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এমবি