ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় শেখ মারুফ নামে এক এস.এস.সি পরীক্ষার্থী জেলা কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার কারাগার সুত্রে এ তথ্য জানা গেছে।
কারাগার সুত্রে জানা যায়,চলমান এসএস সি পরীক্ষায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা এলাকার শেখ মারুফ নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সে এবার এস এস সি পরীক্ষায় অংশ নিয়েছেন।
এ ব্যাপারে কারাগার কেন্দ্রের এসএসসি পরীক্ষার পর্যবেক্ষক ও সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম জানান, কর্তৃপক্ষের নির্দেশে আমি কারাগারের একজন শিক্ষার্থীর পরিক্ষা নিচ্ছি। আজ প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দী শিক্ষর্থীদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করার নির্দেশ দেন আদালত। তাকে নির্ধারিত কেন্দ্রে থেকে কক্ষ পরিদর্শক,পশ্ন ও উত্তর পত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তর পত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে।
শেখ মারুফকে রাণীশংকৈল এলাকার বলিদ্বার এলাকার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করে কারাগারে পাঠান আদালত।
তবে আটকের স্বজনেরা দাবি করেছে, মামলায় তাকে হয়রানির উদ্দেশ্যে জড়ানো হয়েছে।
ঠাকুরগাঁও কারগারের জেলার নিজাম উদ্দিন বলেন একজন এসএসসি শিক্ষার্থীর কারাগারের আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রাহণের জন্য সব ধরণের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে করে তারা পড়াশুনা করতে পারে সেই জন্য তাদের পাঠ্যবইও দেয়া হয়।
পারভেজ/জারিফ





