রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে  নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় অসুস্থ আরও এক শিক্ষার্থীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই তিন শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী, আকাশ ও রাজন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন।

পরে তারা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। এসময় আরও এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে তলব করা হয়েছে বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার লিটন।

এমআর