রাজবাড়ী থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮’র সদস্যরা।
আজ (০৮ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুর ১২টায় ফরিদপুর র্যাব ক্যাম্পে গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কামরুল হাসান, মতিন মিয়া ও জুয়েল হোসেন।
ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে রাজবাড়ী জেলার স্টেশন রোড থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ভুয়া প্রশ্ন সংক্রান্ত প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের কম্পানী অধিনায়ক আরও জানান, আটককৃতরা তাদের ফেসবুক এ্যাকাউন্ট থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নের নমুনা দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এমবি





