মেহেরপুরে উপজেলা পর্যায়ে ইন্টারস্কুল হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ঝাউবাড়িয়া হাইস্কুল মাঠে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আমঝুপি স্কুলের ছাত্র সোহাগ হোসেন (১৫), আশিক মোল্লা (১৬) ও টেংরামারি স্কুলের শাফিনুর ইসলাম (১৭) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবু এহসান রাজু।
আহত শিক্ষার্থীরা জানান, সকালে খেলার এক পর্যায়ে হ্যান্ডবলের আউট ফেলাকে কেন্দ্র করে টেংরামারি মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক স্কুলের খেলোয়ারদের মধ্যে কথাকাটাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের ১০ শিক্ষার্থী আহত হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবিব জানান, বর্তমানে পরিস্থিতি শান্তা রয়েছে। খেলার মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





