লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড মো. আব্বাস উদ্দিনকে (২৬) কুপিয়ে ও পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন কয়ারিয়া মিঝির বাড়ির সামনে থেকে আব্বাসের লাশ উদ্ধার করে পুলিশ। আব্বাস সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত ফজল আমিনের ছেলে।
আব্বাস লক্ষ্মীপুর জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।তার বিরুদ্ধে খুন,ডাকাতি, অপহরণ,ধর্ষণসহ প্রায় ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ।
এলাকাবাশি ও পুলিশ জানায়,সোমবার গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ১০/১২টি মোটরসাইকেল যোগে এসে বেগমগঞ্জ উপজেলার কয়ারিয়া বাজারের কাছ থেকে আব্বাসকে তুলে নিয়ে যায়।পরে তাকে কুপিয়ে ও এক পর্যায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়।
মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঢাকা, ২৬ আগস্ট , টাইমনিউজবিডি.কম, কেইউ





