করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১৮২ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৪৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৮৯৬টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৬৬৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬৯ লাখ ৫০ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৬২ হাজার ৫৮৮টি পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক ৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ আর ১৯ জন নারী। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৪৯০ জন পুরুষ আর ৯ হাজার ৬৯২ জন নারী মারা গেলেন।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী ও খুলনা বিভাগের ৩ জন করে, বরিশাল ও রংপুর বিভাগের ১ জন করে আর সিলেট বিভাগের আছেন ২ জন।
এমবি





