গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ ইউপি নির্বাচনে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৯৫৩টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬৬টি, সংরক্ষিত নারী সদস্য পদে ২২৬ টি ও সাধারণ সদস্য পদে ৬৬০টি।

উপজেলা আওয়ামীলীগের দলীয় সিন্ধান্ত মঙ্গলবার বিকালে প্রকাশ হওয়ায় এখনও তাদের কেউ মনোনয়ন পত্র জমা দেননি।

বিএনপি’র সাধারণ সম্পাদক আ্যডভোকেট আব্দুস ছালাম জানান, দলীয় সিন্ধান্ত মঙ্গলবার পর্যন্ত চুড়ান্ত হয়নি। একারণে এখনও তাদের কেউ মনোনয়ন পত্র জমা দেননি।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) মোঃ ফেরদৌস আলম বলেন, দেশের চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে এ পর্যন্ত চেয়ারম্যান পদ প্রার্থী ৬৭ জন, সংরক্ষিত সদস্য ২২৬ জন ও সাধারণ সদস্য পদে ৬৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহন করা হবে। বাছাই ১০ ও ১১ এপ্রিল। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ১১ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল ও প্রতীক বরাদ্ধ ১৯ এপ্রিল এবং আগামী ৭ মে উপজেলার ১১ ইউনিয়নে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এমবি