মাওয়ায় লঞ্চ ডুবির ঘটনায় শরীয়তপুর থেকে আরও দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শরীয়তপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার উপুরগাঁও এবং নড়িয়া উপজেলার চরআক্রা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের একজন নারী ও অপরজন পুরুষ।
লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত শরীয়তপুর থেকে আট জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

দুই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের লঞ্চটি মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মাওয়া ঘাটের কাছে পদ্মায় ডুবে যায়। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও লঞ্চটির সন্ধানই দিতে পারেনি উদ্ধারকারীরা।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই