ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশের সব সড়ক যান চলাচলের উপযোগী করা হয়েছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর যাত্রাবাড়ি এলাকার যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “রাস্তায় যদি এলোমেলোভাবে গাড়ি চলে, ওভারটেকিং হয়, ওভারলোড হয় ও উল্টো সাইড দিয়ে গাড়ি চালায় তাহলে এ সমস্যাগুলো হবে। কাজেই এ মুহূর্তে রাস্তা কোনো চিন্তার বিষয় নয় বরং চিন্তার বিষয় হচ্ছে রাস্তার শৃঙ্খলা। সর্বশেষ খবর হলো, রাস্তা এখন সব জায়গায় সচল রয়েছে। যেটুকু সমস্যা রয়েছে রাতের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে।”

এছাড়া, সারাদেশের সড়কগুলো যাতে যানজটমুক্ত থাকে সেজন্য সবকিছু মনিটর করা হচ্ছে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই