জাপানের উপহারের টিকার ৪ র্থ চালান ২১ আগস্ট (শনিবার) বিকেলে ঢাকায় আসছে। এ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে।

কোভ্যাক্সের আওতায় দেশে আসছে এসব টিকা। এর আগে ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ টিকা আসছে।

জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছে প্লেন। এই দফায় টিকার সংখ্যা সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিলেন।

সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

এইচএন