‘হাওরের মানুষ আমি, পানির সঙ্গে আমার বেড়ে উঠা। তবে আপনাদের দেখার ইচ্ছে থাকার পরও আগের মতো আসতে পারি না।’

বুধবার দুপুরে নিজ জেলা কিশোরগঞ্জের হাওর এলাকায় তিন দিনের সফরে এসে অষ্টগামে উপজেলাবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট।

এর আগে দুপুর ২টার দিকে তিনি হেলিকপ্টারে করে অষ্টগ্রামে অবতরণ করেন।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, এবার আমি হজে যাব। ইচ্ছা হয় অনেককে নিয়ে যাওয়ার, কিন্তু সীমাবদ্ধতার কারণে আপনাদের পক্ষ থেকে তিন উপজেলার (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) তিন জনকে নিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আল্লাহপাকের ঘরে গিয়ে দেশ, জাতি ও আপনাদের জন্য মঙ্গল কামনা করব।

বক্তব্য শেষে রাষ্ট্রপতিকে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে গার্ড অনার প্রদান করা হয়।

পরে ডাক বাংলোয় সাময়িক বিশ্রাম শেষে বিকেল সোয়া ৩টায় তিনি হাওরের উন্নয়ন কাজ পরিদর্শনে যান।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ