জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শনিবার সন্ধ্যা ৭টায় মশাল মিছিল বের করবে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার বলেন, দাবি আদায়ে আজ সন্ধ্যায় আমরা মশাল মিছিল করবো।
চলতি বছরের ২৮ মার্চ পিএসসি তিন হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়া, বয়স ৩৬ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।
এইচ ই





