বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বরগুনা জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বরগুনার পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে বরিশাল, ঢাকাসহ বিভিন্নস্থানের উদ্দেশ্যে। পরিবহনের পাশাপাশি চলতে শুরু করেছে বরগুনার অভ্যন্তরীণ রুটের বাস।

এর আগে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

এমই