ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথৈ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

অথৈ দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর ইউনিয়নের ফিরোজ আলমের মেয়ে ও স্থানীয় খায়েরহাট সরকারি প্রাথকি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) সদস্য মো. খলিল জানান, দুপুরে অথৈ ঘরের ভেতর বিদ্যুতের তারে জড়িয়ে জ্ঞান হারায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ