রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনে একটি বেকারির দোকানের ব্যবস্থাপককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।
মিরপুর ১১ নম্বরের ই-ব্লকে অবস্থিত মায়ের দোয়া নামের ওই বেকারির ব্যবস্থাপকের নাম শিপন (১৮)। তাঁর পায়ে গুলি করা হয়েছে। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেকারির মালিক মো. সোহেল মিয়ার দাবি, এক মাস আগে শাহাদাত নামের স্থানীয় এক সন্ত্রাসী তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ব্যাপারে পল্লবী থানায় একটি জিডিও করা হয়েছে। আজকের ঘটনা তিনিই ঘটিয়েছেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, ভোর সাড়ে ছয়টার দিকে বেকারির মালামাল বিক্রির কাজ চলছিল। এ সময় অজ্ঞাত দুই যুবক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান। তাঁরা বেকারির মালিকের খোঁজ করেন। একপর্যায়ে শিপনের পায়ে গুলি করে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]