বগুড়ায় চারটি বিদেশী পিস্তুল ও ১৪ রাউন্ড গুলিসহ ছয় জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি ডিবি।
বগুড়া ডিবির অফিসার ইন চার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
কেএইচ





