ঝিনাইদহে শহরের প্রিন্স প্রাইভেট হাসপাতালে দুই মাথা, চার হাত ও দুই পা বিশিষ্ট এক পুত্রসন্তানের জন্ম হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী শীলা আক্তার (২০) এ সন্তানের জন্ম দেন।
জানা গেছে, মঙ্গলবার শীলা আক্তার নামের এক প্রসূতি শহরের প্রিন্স প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি দুটি মাথা, চার হাত ও দুই পা বিশিষ্ট সন্তানের জন্ম দেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র গাইনি কনসালটেন্ট ডা. চলন্তিকা রানী জানান, শিশুটি ও তার মা সুস্থ আছে। শিশুটিকে বর্তমানে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। এদিকে শিশুটিকে দেখতে সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভিড় করছে শত শত মানুষ।
শিশুটির বাবা সাজেদুল ইসলাম সন্তানকে সুস্থ রাখতে বা তার সুচিকিৎসার জন্য সরকারের স্বাস্থ্য বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
জেআই





