আসন্ন রমজান উপলক্ষে ঢাকা মহানগরি এলাকায় কোন ধরনের রাস্তা খোড়াখুড়ি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তাতরে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে বাড্ডা থানার জন্য একটি টহল গাড়ি হস্তান্তর অনুস্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজানের মধ্যে কোন ধরনের রাস্তা না খোড়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।

সেই সাথে রমযানে পুলিশের ট্রফিক নিয়ন্ত্রন সম্পর্কে তিনি বলেন, রমজানের এবং ঈদ পর্যন্ত সর্ব সাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভাবে কাজ করবে পুলিশ।

এমআর/এমকে