মাগুরা সদর উপজেলার মালা পাড়া এলাকায় মুস্তাফিজুর রহমান (৪৫) নামে এক প্রবাসী সর্বস্ব হারিয়েগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।রোববার সকালে তিনি আত্মহত্যা করেন।

মাগুরা থানার অফিসার ইন চার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ও পারিবারিক সূত্র জানায়, সে সম্প্রতি বিদেশ থেকে সর্বস্ব হারিয়ে দেশে ফিরে হতাশায় ও পারিবারিক অশান্তিতে ভুগছিলো। হতাশা ও পারিবারিক অশান্তির কারণে সে সকালে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মাগুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ