রাজধানীর ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনে বাস চাপায় এক পত্রিকা বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার সকালে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেননি।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





