পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতরআহত হয়েছেন। আহতদের দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনাটি ঘটে।
নিহতরাহলেন জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কামাতপাড়া গ্রামের মঙ্গলুরায়ের স্ত্রী রঞ্জিতা রায় (৩৫) ও একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের বানিয়াপাড়াগ্রামের খগেন্দ্রনাথ রায়ের পুত্র প্রমোদ রায় (১৮)।
একই সময় নিহতরঞ্জিতা রায়ের স্বামী মঙ্গলু রায় (৪০) ও প্রতিবেশী নাসিমা আক্তার (৩৫)গুরুতর আহত হয়েছেন। আহতরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীনরয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় দেবীডুবা ইউনিয়নের রঞ্জিতা রায় (৩৫) গৃহস্থলীর কাজ করার সময় নিজ বাড়িরআঙ্গিনায় বজ্রপাতের শিকার হন। এ সময় তার স্বামী মঙ্গলু রায় ও প্রতিবেশীনাসিমা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ারপথেই রঞ্জিতা রানী মৃত্যু বরণ করেন।
অন্যদিকে পার্শ্ববর্তী দন্ডপালইউনিয়নের প্রমোদ রায় (১৮) বাড়ির বারান্দায় বসে থাকাকালীন হঠাৎ বজ্রপাত হলেঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার আলী খাঁন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এসএইচ // এসআর





