ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরেছেন ৬ বাংলাদেশি।
সোমবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গা এলাকার মোহাম্মদ রফিকের ছেলে দুরুল ইসলাম(২৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ইমানী(২২), একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কচল এলাকার ঢেপু বর্ম্মণের ছেলে প্রেমানন্দ(৪৫), কালীবাড়ী এলাকার হারুন মিয়ার ছেলে মানিক হোসেন(২৫), বালিয়াডাঙ্গী এলাকার সাহের আলীর ছেলে হাছেন আলী(২৮) ও পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার পুরাতন অটোয়ারী এলাকার সুরুজ মিয়ার ছেলে শুকুর আলী(৩০)।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম জানান, অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) তাদের আটকের পর পুলিশে দেয়।
পরে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৬ বাংলাদেশিকে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বুড়িমারী স্থলন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বাঁধন কুমার রায়। পরে ওই ৬ বাংলাদেশিকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এএইচ





