সিলেটে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠকের পর পরিবহন শ্রমিক নেতারা তাদের ধর্মঘট তুলে নিয়েছেন।
রোববার বিকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট ৫ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন।
শনিবার ঘটে যাওয়া গাড়ি ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হবে। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের এমন আশ্বাস দেয়ার ভিত্তিতেই তারা চলমান ধর্মঘট প্রত্যাহার করে।
বৈঠকে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হক, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।
মূলত শনিবার দুপুরে অটোরিকশা শ্রমিক কর্তৃক দেড় শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
জেএ





