নড়াইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ দিবস পালিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকালে আলদাতপুর মসজিদ মোড় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ডেমোক্রেসিওয়াচ ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়।
সিডিসি’র নির্বাহী সম্পাদক খোন্দকার মাসুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ, অ্যাভোকেট রওশন আরা লিলি, স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
এসএইচ





