কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসায় ছলেমান হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৯টার দিকে হালসা গ্রামের আবেদ মাস্টারের দরগার মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ছলেমান হালসা গ্রামের চা বিক্রেতা ভাদু আলির ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর দেওয়া খবরে হালসা দরগার মাঠ থেকে পুলিশ ছলেমানের লাশ উদ্ধার করে। কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। নিহত ছলেমান বাবার চায়ের দোকানে কাজ করতেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমআর





