আসছে আগামী ২৮ ডিসেম্বর বুধবার দেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন।
নির্বাচন কে ঘিড়ে গাইবান্ধা জেলা প্রশাসনের পাশাপাশি পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম জানান জেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার লক্ষে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে।
নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনস্থরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি ভোটার ও প্রার্থীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।এ ছাড়াও পোষাগের পাশাপাশি সাদা পোষাগে দায়িত্ব পালন করছে পুলিশ। গঠন করা হয়েছে একাধিক মোবাইল টিম। কন্টলরুম থেকে সার্বক্ষণিক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষন করা হবে।নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে তিনি সাংবাদিকদের জানান।
রুবেল/এআই





