আশুলিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। সড়ক ও মহাসড়কে আটকা পড়ে স্থবির পড়েছে হাজার হাজার যানবাহন। ফলে রাজধানী থেকে বেরিয়ে সেখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত স্থবির রয়েছে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল।
যানজটের কারণে অচল হয়ে আছে নবীনগর-চন্দ্রা মহাসড়কও। এই দুই সড়কে কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারছে না যানবাহন। এ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও যানজট কমেনি।
এমআর





