রংপুরের কাউনিয়া উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের রাস্তার ধারে অবৈধভাবে বাড়ি ঘর করে রাস্তার বেহাল দশা করায় প্রতিনিয়িত দূর্ঘটনা বাড়ছে। এ যেন দেখার কেউ নেই।
সরেজমিনে উপজেলার খাদ্য গুদাম থেকে পল্লী বিদ্যুৎ ও জাগরণী চক্র ফাউন্ডেশন অফিস পর্যন্ত রাস্তার ধারে রাস্তার মাটি কেটে বাড়ি ঘর তৈরী করায় প্রশস্থ রাস্তা যেমন ছোট হয়ে গেছে ফলে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাস্তার ধারের মাটি কাটা ও রাস্তার সাথে ঘর বাড়ি তোলায় বেশী দুঘৃটনার শিকার হচ্ছে মটরসাইকেল আরোহীরা।
রাস্তার কারপেটিং থেকে খাড়া ভাবে মাটি সরে যাওয়ায় পিছন থেকে বড় গাড়ি গুলি আসলে রাস্তার সাইড দিতে গিয়ে খাদে পরে যাচ্ছে। কয়েক দিন আগে একটি বাস দূর্ঘটনার শিকার হয়ে পার্শ্বের একটি বাড়ির ভিতর ঢুকে গিয়ে ছিল। রাস্তার ধারের বাড়ি গুলি যে শুধু রাস্তার ক্ষতি করছে তা নয় সমাজেরও ক্ষতি করছে। এই বাড়ি গুলির অনেকেই মাদকসহ নানা অবৈধ কাজের সাথে যুক্ত হচ্ছে।
রাস্তার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ও সড়ক দূর্ঘটনা কমাতে অতি দ্রুত রাস্তা সংস্কার এবং বাড়ি ঘর গুলি সরানো প্রায়োজন বলে বিজ্ঞ মহল মনে করছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মজিবর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ এব্যাপারে ব্যবস্থা নিতে পারে। তবে বাড়ি ঘর নির্মানের ফলে রাস্তার চরম ক্ষতি হয়েছে তা তিনি স্বীকার করেছেন।
মহাসড়কের পার্শে বাড়ি ঘর নির্মাণ করার ক্ষেত্রে অনেক বাধা নিষেধ আছে। যাত্রী সাধারন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
জেআই





