চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি জুয়েলের উপর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ক্যাডার বাহিনী হামলা করেছে।

সকালে দুলারহাট আদর্শ কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনার ঘটনা ঘটেছে। আহত জুয়েলকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুয়েল বাদী হয়ে ৪জনকে আসামীকরে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছে।

চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত জুয়েল জানায় চরযমুনা গ্রামের নয়ন (২২) নামের এক যুবক গত রোববার আনুমানিক রাত ১২ টায় নীল কমল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানী ঘটায়। এসময় ছাত্রীর ডাকচীৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে নয়ন দৌড়ে পালাতে চেষ্টা করে। এক পর্যায়ে একটি পুকুরে ঝাঁপ পড়লে লোকজন নয়নকে আটক করে ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন এর কাছে দেয়। চেয়ারম্যান নয়নকে পুলিশে সোপর্দ করে।

পরে নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর হাওলাদার ও পুলিশ দীর্ঘ সময় লুকিচুরি খেলার পর নয়নকে ছাড়িয়ে নেয়। এ শ্লীলতা হানির ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হাওলাদারের ক্যাডার বাহিনী আশরাফ, কামরুল, নোমান, ছাত্রলীগ সহ-সভাপতি জুয়েল এর উপর হামলা করে বলে আহত জুয়েল  জানিয়েছেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামূল হক জানান, এ ঘটনায় চরফ্যাশন থানায় জুয়েল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে আসামী গ্রেফতারের অভিযান  অব্যাহত আছে।

এমএ