সদিরাজপুর গ্রাম থেকে সাগরীকা নামের (১৪ )এক কিশোরীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরী ওই গ্রামের আলম শেখের মেয়ে সে চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি ক্ষেতের ভিতর থেকে ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্ত করে তার গায়ে কোন হত্যার আলামত পাওয়া যায়নি তবে মেয়েটি শিয়ালের কামড়ে মরতে পারে বলে ধারণা করছে তদন্ত কর্মকর্তাগণ ।
পুলিশ আরোও জানান গত রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় তার পর থেকে তার কোন খোজ পাওয়া যাচ্ছিল না এলাকাবাসির ধারনা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
রাকিবুল/জারিফ





